ভিটামিন-সি গ্রহণ করলে ডেল্টা ভাইরাস প্রতিরোধ সম্ভব: ড. বিজন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ডেল্টা ভ্যারিয়েন্টের রূপান্তরের সঙ্গে টি-নাইনটিন-আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভাইরাসটি শ্বাসতন্ত্রের উপরিভাগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ইনফেকশন তৈরি করছে।
বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের অণু বিজ্ঞানী ড. বিজন কুমার শীল এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি গণবিশ্ববিদ্যালয় আয়োজিত এক ওয়েবিনারে ড. বিজন কুমার শীল বলেন, ডেল্টা ভাইরাসের সঙ্গে ফ্লু-ভাইরাসের যথেষ্ট মিল রয়েছে এবং এটি খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। ফলে পরিবারের কেউ আক্রান্ত হলে বাকি সবাই আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেল্টা ভাইরাসের চিকিৎসার মতো ড্রাগস বিশ্ববাজারে বিদ্যমান আছে। এছাড়া জিংকের সমন্বয়ে তৈরি ভিটামিন-সি গ্রহণ করলে ডেল্টা ভাইরাস প্রতিরোধ সম্ভব।

























