ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে মারামারিতে নিহত ১
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৬০০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁসের বাচ্চা কেনাবেচার টাকা নিয়ে বিরোধের জেরে মারামারিতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আগের দিন কেনা ছয়টি হাঁসের বাচ্চার মধ্যে দুটি মারা যাওয়ায় মোহাম্মদ আলী বাকি বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা চাইতে গেলে দুধ মিয়া ও তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠির আঘাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পুলিশ বলছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র সরকার।
























