০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিনিয়োগ ফেরত আসবে শুধু এমন প্রকল্পেই অর্থায়ন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনিয়োগ ফেরত আসবে শুধু এমন প্রকল্পেই সরকার অর্থায়ন করবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ১২১ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে ১৬ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা তাদের জীবন বদলে দেবে।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র-বিটাকে ২০তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিন মাসের এই সংক্ষিপ্ত কোর্সে কারিগরি শিক্ষার পাশাপাশি শৃঙ্খলাও শিখছে শিক্ষার্থীরা। ২০২৭ সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও যুবসমাজকে দক্ষ করতে এটি সম্প্রসারণ বা নতুন প্রকল্প নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া, কারিকুলামকে আরও যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করার ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, ১৬৫ জন নারী প্রশিক্ষণার্থীর শতভাগেরই ইতিমধ্যে কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিনিয়োগ ফেরত আসবে শুধু এমন প্রকল্পেই অর্থায়ন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬