বিধিনিষেধের সপ্তম দিনেও মোড়ে-মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
সারাদেশে কঠোর বিধিনিষেধের সপ্তম দিন আজ। বিধিনিষেধ বাস্তবায়নে আজও মোড়ে-মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে চলছে ব্যক্তিগত গাড়ি। সেই সাথে চলছে রিকশাও। চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। প্রয়োজন জেনে তারপর রাস্তা দিয়ে সবার চলাচল নিশ্চিত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যাংক-বীমা এবং পুজিঁ বাজারে লেনদেন শুরু হওয়ার ফলে রাজধানীর রাস্তায় জনসমাগম ও যানবাহন বাড়ছে। তবে চলমান বিধিনিষেধে বন্ধ আছে সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আসন্ন কোরবানির ঈদ পর্যন্তও কঠোর বিধিনিষেধ চলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১লা থেকে ১৪ জুলাই পর্যন্ত এ বিধিনিষেধ মানতে হবে।



























