বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
- আপডেট সময় : ০২:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০০৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এরপর রাতে গেজেট প্রকাশ করে।


























