বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা আসলেই জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা আসলেই জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, কর্মসূচি সফল করবে জনগণ। সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে লাভ নেই। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না। সব বাধা অতিক্রম করেই মানুষ অধিকার আদায়ে পথে নেমে আসবে বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়।






















