বিএনপি’র সমালোচনা করায় ডা. জাফরুল্লাহর ওপর চড়াও হলেন ছাত্রদল নেতা
- আপডেট সময় : ০৮:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
মধ্য-আয়ের দেশে উঠতে হলে শিক্ষা বাজেট বাড়ানোর বিকল্প নেই। সকালে জাতীয় প্রেসক্লাবে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি-করোনাকালীন বাজেট শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। বর্তমান প্রেক্ষাপটে ধ্বংসের হাত থেকে রক্ষায় শিক্ষা ব্যবস্থাপনা নতুন করে সাজানোর উপরও জোর দেন তারা। অনুষ্ঠানের একপর্যায়ে বিএনপি’র সমালোচনা করায় ডা. জাফরুল্লাহর ওপর ছাত্রদলের নেতারা ক্ষিপ্ত হয়ে তেড়ে যান।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি : করোনাকালীন বাজেট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনেশিয়েটিভ- ইআরআই।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসময় আলোচকরা বলেন, প্রস্তাবিত বাজেটে শিক্ষায় যে বরাদ্দ রাখা হয়েছে তা খুবই অপ্রতুল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে যারা ক্ষমতায় এনেছে বাজেটে তাদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি।
জাতিকে শিক্ষায় উন্নত করতে দেশকে ১০টি প্রদেশে ভাগ করে শিক্ষায় আলাদা কাঠামো দেয়ারও আহবান জানান ড. জাফরুল্লাহ চৌধুরী।














