০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বারোশ’ পণ্যকে পেছনে ফেলে বর্ষসেরা লিলি হুইপড শিয়া বডিওয়াশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ১ হাজার ২০০ পণ্যের প্রতিযোগিতাকে পেছনে ফেলে ২০২৬ সালের ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেডের লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ, ভোক্তাদের মতামত ও বাজারে গ্রহণযোগ্যতার বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে পণ্যটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে ২০২৬ সালের বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

বর্ষসেরা পণ্যের স্বীকৃতির দৌড়ে লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সসহ রিমার্কের বিভিন্ন পণ্য ছিল।

অনুষ্ঠানে রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল, লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

যেসব বিষয় বিবেচনায় স্বীকৃতি

রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ওপর ভিত্তি করে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা নির্বাচিত করা হয়নি। বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ব্যবহারকারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এর পাশাপাশি ত্বক পরিষ্কারের সঙ্গে ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাকেও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ও যত্নের সুবিধা দেওয়াকে পণ্যটির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়।

ভোক্তার অভিজ্ঞতাকে গুরুত্ব

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করা হয় না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাঁদের অভিজ্ঞতা কেমন এবং তাঁরা পুনরায় পণ্যটি কিনছেন কি না—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।

তিনি বলেন, ভোক্তাদের আস্থা ও গ্রহণযোগ্যতাই একটি ব্র্যান্ডের দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি। লিলিকে শুধু কনজ্যুমার ব্র্যান্ড নয়, প্রতিটি ঘরের এক নম্বর পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান তিনি।

উচ্ছ্বাস কেয়া পায়েলের

বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল।

তিনি বলেন, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অনেক ভোক্তার কাছ থেকেই পণ্যটির ব্যবহার, সুগন্ধ ও ত্বকের অনুভূতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

কেয়া পায়েল বলেন, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে বলে তিনি বিশ্বাস করেন।

রিমার্কের বক্তব্য

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া ও ভোক্তাদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই পণ্যটিকে বর্ষসেরা পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রিমার্ক আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তার আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। লিলি হুইপড শিয়া বডিওয়াশের এই অর্জন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দেবে।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে রিমার্ক। পণ্য বাজারজাতের পাশাপাশি ভোক্তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পণ্য পরিকল্পনা করা হচ্ছে।

আন্তর্জাতিক মানে পণ্য উৎপাদন

ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি।

প্রতিষ্ঠানটি আধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বারোশ’ পণ্যকে পেছনে ফেলে বর্ষসেরা লিলি হুইপড শিয়া বডিওয়াশ

আপডেট সময় : ১১:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬