বরগুনাকে মডেল জেলা হিসেবে গড়তে চায় সরকার : চিফ হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৭০২ বার পড়া হয়েছে
সরকার বরগুনাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এজন্য সব প্রশাসনিক কর্মকর্তাকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, একটি জেলার উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রশাসনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করে। সরকারি কর্মকর্তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। এসময় উপকূলীয় জেলাগুলোর উন্নয়নে ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের কথাও জানান চিফ হুইপ। পাশাপাশি পর্যটন ও মৎস্যসম্পদ উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

























