০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বরখাস্ত বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাবেক প্রধান কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস এবং এমনকি মেরে ফেলার হুমকিও পেয়েছেন।

৪ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই হারের পর জোনসকে বরখাস্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর চার দিন পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

জোনস বলেন, ফুটবলে কোচের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হওয়া স্বাভাবিক। তবে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি লেখেন, ‘আমি কুৎসিত ও অপমানজনক বার্তা পেয়েছি, ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে, এমনকি মৃত্যুর হুমকিও পেয়েছি।’

বাংলাদেশে কাজ করা সহজ ছিল না

বাংলাদেশে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তকে নিজের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জোনস। তার মতে, পশ্চিমা দেশগুলোতে নিজের পরিচিত পরিবেশে থাকাই সহজ ছিল। কিন্তু তিনি নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

জোনস বলেন, বাংলাদেশ সাংস্কৃতিকভাবে তার জন্য সম্পূর্ণ ভিন্ন একটি দেশ ছিল। এখানে কাজ করতে গিয়ে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।

তার দর্শন ছিল সুযোগ গ্রহণ করা, নিজেকে চ্যালেঞ্জ করা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। একই সঙ্গে তিনি শেখা ও উন্নতি চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।

সমালোচনা মেনে নিলেও হুমকি নয়

নিজের ওপর হওয়া আক্রমণ প্রসঙ্গে জোনস আরও বলেন, একজন কোচ ও খেলোয়াড়ের পেছনে একজন মানুষও থাকে। তিনি নিজেকে একজন স্বামী, বাবা ও ছেলে হিসেবে উল্লেখ করেন।

তার মতে, প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার রয়েছে। তবে সেই মতামত হুমকি বা অপমান ছাড়া সম্মানের সঙ্গে প্রকাশ করা উচিত।

শেষে জোনস জানান, যুক্তরাষ্ট্রে ফিরে এসে তিনি আনন্দিত। বাংলাদেশে পাওয়া অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতে কী অপেক্ষা করছে, তা নিয়ে তিনি আশাবাদী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরখাস্ত বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি

আপডেট সময় : ০৩:১৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬