বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় চলছে ৬ দিনের লোকজ মেলা
- আপডেট সময় : ০১:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলছে ৬ দিনের লোকজ মেলা। এ মেলা চলবে আগামী ২৬ মার্চ পযর্ন্ত। এতে ভিড় করছে ক্রেতা দর্শনার্থীরা। এর আগে চারদিনব্যাপী আলোচনায় যোগ দেন কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারা। দেশীয় ঐতিহ্যবাহী পণ্যগুলো নিয়ে উদ্যোক্তা ও ক্রেতাদের মাঝে বন্ধন সৃষ্টি করতে এ মেলায় আয়োজন করা হয়েছে।
দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনের পাশাপাশি উদ্যোক্তা ও ক্রেতাদের মাঝে বন্ধন সৃষ্টি আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজন ৬ দিনের এই লোকজ মেলার।
দেশের ৩০ জেলার ১০০ টি স্টলে দেশীয় বাদ্যযন্ত্র, কুটির শিল্প, কারু ও চারু শিল্প, নকশী কাঁথা, শীতল পাটিসহ গ্রামীন পণ্য স্থান পেয়েছে এ মেলায়।
মেলার বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতা-দর্শনার্থীরা। আর আগামীতেও এমন মেলার আয়োজনের দাবী তাদের।
টুঙ্গুপাড়ায় এর আগে, কেন্দ্রীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগ আয়োজনে চলে চার দিনের আলোচনা। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা দিকের পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরেণ। সমালোচনা করেন বিএনপিসহ নেতিবাচক রাজনীতিতে তৎপর দলগুলোর।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মহানায়কের প্রতিপক্ষ হিসেবে খলনায়ককে দাঁড় করেছিলো তাদের নাম নিশানাও এখন মুছে গেছে।
প্রতিদিনের আলোচনা সভায় অংশ নেন, দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ স্থানীয় নেতাকর্মীরা।


























