০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে থেকে এসব ভিসা বাতিল করা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এপি’র হাতে আসা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নথি এবং কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এ উদ্যোগ বাস্তবায়নে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করে দীর্ঘমেয়াদি অবস্থান শুরু করেন। এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে সংখ্যা এখনো নির্দিষ্ট করে জানায়নি মার্কিন প্রশাসন। পিগোট বলেন, প্রক্রিয়াটি চলমান থাকায় এখনই চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়।

বি-১ ভিসা সাধারণত ব্যবসায়িক কাজে এবং বি-২ ভিসা ভ্রমণ, স্বজনদের সঙ্গে দেখা বা চিকিৎসার জন্য দেওয়া হয়। তবে ভিসা বাতিল হলেই সবাইকে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। অনেক আবেদনকারীকে নতুন একটি অভিবাসন শ্রেণির আওতায় নেওয়া হতে পারে।

ট্রাম্প প্রশাসন বর্তমানে নতুন ভিসা আবেদনকারীদের কাছ থেকেও যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন না করার এবং সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা চাইছে।

২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। এরই অংশ হিসেবে ভিসা বাতিল, ফি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের নাগরিকদের আবেদন পর্যালোচনায় বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ভুয়া আশ্রয়ের আবেদন যুক্তরাষ্ট্র ও বিশ্বের মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভিবাসন আইনের সুযোগ হিসেবে আশ্রয় ব্যবস্থাকে ব্যবহার করা উচিত নয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১২:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬