বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ির পেছন দিয়ে বয়ে যাচ্ছে বাঘিয়ার খাল
- আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ির পেছন দিয়ে বয়ে যাচ্ছে বাঘিয়ার খাল। খালের পাশে এখনো দাঁড়িয়ে আছে তাঁর স্মৃতিধন্য হিজল গাছ। বঙ্গবন্ধুর সময় কাটানোর অনেক স্মৃতি বয়ে বেড়াচ্ছে বাঘিয়ার খাল ও হিজল গাছটি। সেই সব দিনের কথা তুলে এনেছেন গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোট বেলা মা-বাবা আদর করে ডাকতেন খোকা নামে। দূরন্তপানায় ছিল সবার থেকে অনন্য। বাড়ির পেছন দিক দিয়ে বয়ে যাওয়া বাঘিয়ার খালে করতেন গোসল। সাথে থাকতো সমবয়সীরা। দূরন্তপনায় যেন হার মেনে যেত খালের স্রোতও। বাদ পরতো না হিজল গাছটিও। সমবয়সীদের সাথে নিয়ে গাছে উঠে খালের মাঝে করতেন ঝাপাঝাপি। বড় হয়ে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়লেও, টুঙ্গিপাড়ায় এলে এখান থেকেই নৌকায় বের হতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু না থাকলেও, সেই বাঘিয়ার খাল আর হিজল গাছটি আজও নানা স্মৃতির সাক্ষী হয়ে আছে।
বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য বাঘিয়ার খাল পাড় ও হিজল গাছ সংরক্ষন করা হয়েছে বলে জানান, পৌর মেয়র। বঙ্গবন্ধু’র স্মৃতি বিজড়িত খাল ও হিজল গাছটি দর্শনার্থীদের কাছেও বেশ প্রিয়।

























