বঙ্গবন্ধুর দেশপ্রেমের চিত্র তুলে ধরতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল নানা আয়োজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর দেশপ্রেমের চিত্র তুলে ধরতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল নানারকম আয়োজন। উৎসব উদযাপনে স্কুল শিক্ষার্থীরা ফুটিয়ে তোলে, মহান স্বাধীনতার প্রেক্ষাপট।
পরাধীন জাতির মুক্তি সংগ্রামকে ক্ষুদ্র পরিসরের তুলে ধরার চেষ্টার মধ্যে দিয়ে,রাজ শুরু হয় বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা।
পাশাপাশি নাচ, গান, নাটক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বেড়ে উঠা।
এতসব আয়োজনের মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরেছে বলে জানায় শিক্ষার্থীরা।
আগামী প্রজন্মের জন্য এই আয়োজনের নেপথ্য কারণ তুলে ধরেন শিক্ষকরা।
মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে বঙ্গবন্ধু সম্পর্কে জানার বিকল্প নেই বলেও মত দেন আয়োজকরা।


























