১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রান্তিক জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্বোধন করা হলো ’ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা-লিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’। ৪ আগস্ট মঙ্গলবার, রাজধানীর গুলশানে এক হোটেল আয়োজিত অনুষ্ঠানে এ ম্যানুয়ালের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।

বাংলাদেশ আইনগত সহায়তা পরিষদ এবং সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং সুশানের অন্যতম ভিত্তি। শহর অঞ্চলে আইনগত তথ্য, সহায়তা ও সেবা প্রাপ্তি সহজ হলেও, জলবায়ু-ঝুঁকি, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছে তা পাওয়া সহজ নয়। বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের বাসিন্দাদের আইনগত সেবা পেতে ’ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা-লিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান জানান, যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মত বাংলাদেশের প্রান্তিক জনপদে, আইনি তথ্য, আইনগত সহায়তা, বিচারপ্রক্রিয়া এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই বাস্তবতা বদলাতে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ।

স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের সুশাসন বিভাগ প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খান। তিনি জানান, সংস্থার তিন-স্তরবিশিষ্ট কমিউনিটি প্যারালিগ্যাল সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষিত প্যারালিগ্যালরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আইনি তথ্য, প্রয়োজনীয় পরামর্শ এবং যথাযথ প্রতিষ্ঠানে রেফারেল সেবা। ’ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা-লিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’-এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলে মানুষের অন্যতম মৌলিক অধিকার ‘ন্যায়বিচার’ প্রাপ্তির পথ আরও সহজ হবে বলে আশা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস। যোগ দেন, , অংশ প্রান্তিক চরাঞ্চলে সুবিধাবঞ্চিত জনপদের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ আইনগত সহায়তা পরিষদ মহাপরিচালক মোঃ মনজুরুল হোসাইন, ফ্রেন্ডশিপ, ইনক্লুসিভ সিটিজেনশিপের, সহকারী মহাব্যবস্থাপক-আইন অ্যাডভোকেট মোঃ আশিকুজ্জামান, উন্নয়ন সহযোগী সংস্থা, বিচার বিভাগ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, কমিউনিটি প্যারা-লিগ্যাল, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্তিক চরাঞ্চল থেকে আগত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

বক্তারা আশা করেন, বাংলাদেশের আইনগত ক্ষমতায়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে ’ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা-লিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে গড়ে উঠতে আরও দক্ষ কমিউনিটি প্যারালিগ্যাল নেটওয়ার্ক, যা প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার এবং সরকারি সেবায় প্রবেশাধিকার আরও সহজ করবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬