০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আজিমপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে আজিমপুর সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন্নেছার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এসব অভিযোগের প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নামেন।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তাঁর নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। দিনভর আন্দোলনের পর রাতে অধ্যক্ষকে কার্যালয় থেকে বের করে নিতে পুলিশ সেখানে যায়। পরে পুলিশি সহায়তায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

এ সময় পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হামলার অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, অধ্যক্ষকে পদ থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার সকাল ১০টা থেকে আজিমপুর সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি পূরণ এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬