ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেছেন। ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন তিন বাহিনীর প্রধানগণ। এর আগে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠকের মাধ্যমে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন প্রধানমন্ত্রী। গতকালের বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক সভা।

























