ফেনীতে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ফেনীর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান বন্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির সদস্যরা চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি চালান। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
























