ফুটপাতে গড়ে তোলা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে বরিশালে অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
বরিশাল নগরীতে দখল করে ফুটপাতে গড়ে তোলা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কপোরেশন।
সকালে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বরিশাল সিটি কপোরেশন।ইতিপূর্বে ১০ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে সিটি করপোরেশনের প্রশাসক। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সিটি কপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছে, পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করা হবে। অবৈধভাবে ফুটপাত দখলকারী অনেকে সরিয়ে নিলেও কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট সরায়নি। এ’ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।



























