ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার ২ নম্বর মেমনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদের ঘোষিত ফলাফল বাতিলে এই মামলা।
যুগ্ম জেলা জজ-৩ আদালতে ইউপি সদস্য পদের পরাজিত প্রার্থী আ. লতিফ মৃধা গতকাল মঙ্গলবার দুপুরে মামলার আবেদন করেন। বিচারক মো. ইফতেখারুল ইসলাম মামলাটির আদেশ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন—বিজয়ী ইউপি সদস্য মনির হোসেন চৌকিদার, অপর প্রার্থী দুলাল হোসেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব ও সহকারী সচিব, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, হিজলা উপজেলার ইউএনও, রিটার্নিং কর্মকর্তা, মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও সচিব।



























