প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ
- আপডেট সময় : ১২:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। রোববার সরকারি অফিস-আদালতে শেষ কার্যদিবসের পর থেকেই বাস, ট্রেন ও লঞ্চে ব্যাপক যাত্রীচাপ দেখা গেছে। কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে সন্ধ্যায় গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া আদায়েরও। তবে যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন তারা অনেকটা নির্বিঘ্নে বাড়ির উদ্দেশে রওনা হতে পারছেন। একই অবস্থা ট্রেনেও। প্রতিটি ট্রেনে উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে তুলনামূলক চাপ কম ছিল লঞ্চে। সোমবার শিল্পকারখানা ও বেসরকারি অফিস বন্ধ হওয়ার পর আজ যাত্রীচাপ আরও বাড়বে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীজুড়ে বিশেষ মোবাইল টিম মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। জানান, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে ফুট পেট্রোল, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে।

























