প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেয়া হবে : অর্থমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৭৯০ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরী বৈঠক শেষে এসব বলেন অর্থমন্ত্রী। বলেন, বাজেটের অর্থনীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেসাথে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার।



























