পল্লী চিকিৎসকের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে নিজাম সরদার নামে এক পল্লী চিকিৎসকের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের গোপালপুর এলাকা থেকে নিজামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার গোপালপুর বাজারে চিকিৎসা সেবায় যুক্ত ছিলেন। স্বজনরা জানায়, রোববার রাত ১১টার দিকে খাবার খেয়ে ব্রাশ হাতে নিয়ে ঘরের বাইরে বের হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও রাতে তার কোন আর সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সড়কের সামনের একটি বেলগাছে নিজামের দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান মজিদের ইমাম। পরে পরিবারের লোকজনদের খবর দেয়া হয়। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড ঘটিয়ে বিষয়টি অন্যখাতে নিতে মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কালকিনি থানার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।














