পটুয়াখালীতে পাঁচ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত
- আপডেট সময় : ০৪:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৮০৬ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে পাঁচ দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৭০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।
এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন ছোট যানবাহনের চালকসহ দিনমজুর ও শ্রমজীবি মানুষ। এদিকে ভারী বৃষ্টিপাতের কারনে তলিয়ে গেছে উপকূলের খাল বিল। অনেক স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখনও ঘন মেঘে ঢাকা রয়েছে উপকূলের আকাশ। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় আরও বৃষ্টি/বজ্রবৃষ্টি এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আ বহাওয়া অফিস জানায়, পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



























