০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পঞ্চগড়ে ট্রাক চাপায় এক আইনজীবীর মৃত্যু

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / ১৭১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক চাপায় সোলায়মান হক নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
বুধবার পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা রোডের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আইনজীবী সোলায়মান হকের বাড়ি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে সদ্দারপাড়ায়। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। সোলায়মান হক পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্য। পুলিশ জানায়, সোলায়মান পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় সোলায়মানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। সদর থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে ট্রাক চাপায় এক আইনজীবীর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬