নেত্রকোনায় পুকুর থেকে আলামিন নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৭৯০ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে মাদরাসার পুকুর থেকে আলামিন নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে উপজেলা চন্ডীগড় ইউনিয়নের বানিয়াপাড়া হাফিজিয়া ফুরকানিয়া দারুছউলুম মাদরাসার পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে উপজেলা উক্ত মাদরাসার পুকুর পারে জুতা পরে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।



























