নেতিবাচক চিন্তা থেকে সরে এসে রাজনীতি করার আহ্বান কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৯১৪ বার পড়া হয়েছে
নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরে আসবে বলে আশা করে আওয়ামী লীগ। সকালে রাজধানীর সেতুভবনে মতবিনিময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মাসেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর। পরে সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন। এসময় ইংরেজি নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


























