নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
প্লাবন রাজু নারায়ণগঞ্জ
- আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঠেরপুল রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। র্যাব জানায়, বন্ধ থাকা ভবনটিতে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘাঁটি তৈরি করে সিসি ক্যামেরা ও রাউটার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারির পাশাপাশি তাদের কাছে হ্যান্ডমাইকও ছিল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।























