নাটোরে ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষ্যে অনলাইন উদ্যোক্তা সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
নাটোরে ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি উপলক্ষ্যে অনলাইন উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। আইসিটি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, স্থানীয় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। অনুষ্ঠানে ‘মুজিব শতবর্ষে ই-সেবা ক্যাম্পেইনে অংশকারী দেশসেরা ৫ জন উদ্যোক্তার মধ্যে একজনকে নির্বাচিত করে স্বীকৃতি সনদ দেয়া হয়।



























