নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
আবুবকর ছিদ্দিক, বান্দরবান:
- আপডেট সময় : ০৬:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দোছড়ি তোন্দুলেমুখ কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালায়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
পরে বস্তা তল্লাশি করে ১০টি কাটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।




















