দেশে ৩৬২টি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সারাদেশে ৩৬২টি হাসপাতালকে ৩১ এবং ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সকালে ঝটিকা সফরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সেসময় তিনি হাসপাতালের টয়লেট এবং ড্রেনেজ ব্যাবস্থা দেখেন এরপর তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসক সহ সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন।এছাড়াও মন্ত্রী হাসপাতালের রান্না ঘর এবং মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সাধারণ রোগীদের সাথে দীর্ঘ সময় আলাপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিনসহআরো অনেকেই।























