টিসিএলের ‘হেলথ এডিশন’ এসির যাত্রা শুরু
- আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
দেশের অন্যতম ইলেকট্রনিক্স রিটেইল চেইন Sony Rangs-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড TCL-এর প্রিমিয়াম ‘হেলথ এডিশন’ এয়ার কন্ডিশনার। এর ফলে এখন Sony Rangs-এর মাধ্যমে টিসিএলের স্বাস্থ্যকেন্দ্রিক এই এসি সিরিজ কিনতে পারবেন গ্রাহকরা।
শহরাঞ্চলে বায়ুদূষণ ও আর্দ্রতা বাড়ার সঙ্গে ঘরের বাতাসের মান নিয়েও উদ্বেগ বাড়ছে। শুধু ঘরের তাপমাত্রা কমানো নয়, বাতাসের মান ও আর্দ্রতা নিয়ন্ত্রণও এখন আধুনিক এয়ার কন্ডিশনারের গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয় বিবেচনায় বাংলাদেশের বাজারে ‘প্রিমিয়াম হেলথ এডিশন’ এসি এনেছে টিসিএলের একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপ।
ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা
টিসিএলের হেলথ এডিশন এসির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ছয় স্তরের স্বাস্থ্য সুরক্ষা ফিল্টার ব্যবস্থা। বিভিন্ন ধাপে বাতাস পরিশোধনের মাধ্যমে ঘরের পরিবেশকে আরও সতেজ রাখতে এই প্রযুক্তি কাজ করে।
এ ছাড়া এতে রয়েছে ভিটামিন-সি প্রযুক্তি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, শীতলতার পাশাপাশি এই প্রযুক্তি বাতাসে সতেজতার অনুভূতি দিতে সহায়তা করে।
বাংলাদেশের আবহাওয়ার কথা বিবেচনায় এসিটিতে রাখা হয়েছে বুদ্ধিমান আর্দ্রতা নিয়ন্ত্রণ প্রযুক্তি। এর মাধ্যমে ঘরের অতিরিক্ত আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে আরামদায়ক পরিবেশ তৈরিতে সহায়তা করে এসিটি।
দীর্ঘদিন ব্যবহারে এসির ভেতরে ধুলা ও দুর্গন্ধ জমতে পারে। এ সমস্যা কমাতে এতে রয়েছে স্বয়ংক্রিয় অভ্যন্তরীণ পরিষ্কার ব্যবস্থা। কয়েল জমাট বাঁধানো, বরফমুক্ত করা এবং শুকিয়ে নেওয়ার প্রক্রিয়ার মাধ্যমে এসির অভ্যন্তরীণ অংশ শুষ্ক ও পরিষ্কার রাখতে এটি সহায়তা করে।
বিদ্যুৎ সাশ্রয় ও স্মার্ট সুবিধা
হেলথ এডিশন এসিতে রয়েছে ডিসি ফুল ইনভার্টার প্রযুক্তি। কোম্পানির তথ্য অনুযায়ী, এটি সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ে সক্ষম। পাশাপাশি রয়েছে ওয়াই-ফাই কানেক্টিভিটি ও স্মার্টফোনের মাধ্যমে এসি নিয়ন্ত্রণের সুবিধা।
এ ছাড়া চারদিকে বাতাস প্রবাহের প্রযুক্তি এবং বিল্ট-ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার থাকায় বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এসিটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে Sony Rangs-এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার মুস্তফা ওয়াকি চৌধুরী, সিনিয়র জিএম জানে আলম, জিএম ও হেড অব রিটেইল কে এম মুসাদ্দেক উল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা।
টিসিএলের একমাত্র পরিবেশক ডিএক্স গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার আরিফুর রহমান, হেড অব সেলস মাহমুদুল আলম, অ্যাডভাইজর মার্কেটিং ও ডিজিটাল ক্লাস্টার মুনতাসির আহমেদ এবং হেড অব অল্টারনেটিভ চ্যানেল আলাল উদ্দিন রুমেলসহ অন্যান্য কর্মকর্তারা।
টিসিএল হেলথ এডিশন এসির ১ টন, ১.৫ টন ও ২ টন মডেল এখন Sony Rangs-সহ সারাদেশের টিসিএল-ডিএক্স অনুমোদিত ইলেকট্রনিক্স শপে পাওয়া যাচ্ছে। এসব মডেলে রয়েছে ১২ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি, ৫ বছরের পার্টস ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি হোম সার্ভিস।
থাকছে পুরস্কার জেতার সুযোগ
উদ্বোধন উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টিসিএলের এসি কিনলে ৭৫ ইঞ্চি টিভি, ওয়াশিং মেশিনসহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ থাকছে।



























