দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
করোনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা পেয়েছেন দিনাজপুরের বিরলবাসী।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তাঁতী পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিডেট।
নেত্রকোণা ও বারহাট্টা উপজেলার় বিভিন্ন রোগের ৭০ জন রোগীর জন্য বরাদ্দ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই প্রকল্পে ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
ঝিনাইদহে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাকালীন অসহায় মানুষের মাঝে সকালে খাদ্য সামগ্রী ও করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে নরসিংদী পৌরসভা।
ঝালকাঠিতে অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনায় ৩ শতাধিক কর্মহীন ব্যাক্তির মাঝে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ‘সিএসআরএর’ আওতায় বিশেষ কর্মসূচীর খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


























