ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে বলেছেন, কেউ অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেয়া ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প থাকবে না।
রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যা রোগীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করবে। এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে জরিমানা করা হবে। পাশাপাশি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

























