জ্বালানী তেল মজুদ করে কৃত্রিম ভাবে সংকট সৃষ্টির অপচেষ্টা হচ্ছে : সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৯১০ বার পড়া হয়েছে
সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পেট্রোল পাম্প গুলোতে যে পরিমান জ্বালানী সরবরাহ করা হয়েছে তাতে সংকট থাকার কথা নয়। তিনি বলেন, জ্বালানী তেল মজুদ করে কৃত্রিম ভাবে সংকট সৃষ্টির অপচেষ্টা হচ্ছে বলে প্রমান রয়েছে। সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর ২৮তম ব্যাচের রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন।
দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বাস্তবিক ভাবে যা করা দরকার, সরকার তা করছে। সরকারের চেষ্টা ও আন্তরিকতার কোনো অভাব নেই। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আটকে পড়া বিএসসি জাহাজ বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা সবাই ভালো আছেন। দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে চলে আসার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী কূচকাওয়াজ পরিবদর্শন করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন ট্রেডে ভাল ফলাফল করায় কয়েকজন নতুন নাবিককে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
























