জ্বালানির দাম বৃদ্ধিতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।এ সময় মন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বৃদ্ধির গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানির কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি, এটি বৈশ্বিক সমস্যা। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকার এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাস সংরক্ষণ সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার।এ সময় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জমি উদ্ধার করে শিল্প করিডোর সৃষ্টি ও বিনিয়োগে উদ্যোগ নেওয়ার কথাও জানান।























