জামালপুর মডেল আলিম মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নতুন আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জিপিএ-৫ পাওয়া ১৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক এবং বকশীগঞ্জের কেরাই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুজ্জামান নুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী জামালপুর মডেল মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ইসলামের নীতি ও নৈতিকতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্ব
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুর মডেল আলিম মাদ্রাসার নতুন আইসিটি ল্যাবের উদ্বোধন করেন।




















