জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিতে এআই ব্যবহার নিয়ে আলোচনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হলরুমে গবেষণা বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, পরিচালক ড. মাহাবুব হাসানসহ অন্যরা। বক্তারা বলেন, কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে পারলে উৎপাদনশীলতা ও গবেষণার মান আরও উন্নত হবে। উন্নত প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার আহ্বান জানান তারা। পাশাপাশি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গবেষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

























