জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ী পরিস্কার পরিচ্ছন্ন কাযর্ক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ী পরিস্কার করার মধ্য দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাযর্ক্রম শুরু হয়।
সকালে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের ২০ সদস্যের একটি দল বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ীর আঙ্গিনাসহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন করেন। এ সময় তারা ময়লা আবর্জনা তুলে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেন। এছাড়া তারা ডেঙ্গু প্রতিরোধ করতে কোথাও পানি জমে রয়েছে কি না তা খুঁজে দেখে ও পরিস্কার করে। এর আগে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা সমন্বয়ক সুজন দাস। আগামীতেও তাদের এ কাযর্ক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।














