চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে নাঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৭০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সোমবার সরকারি বাসভবনে চট্টগ্রাম সিটি নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোন ধরনের হস্তক্ষেপ করবে না সরকার।
এ সময় অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি নিজেদের পরিশুদ্ধ করার লড়াইও এগিয়ে নিতে হবে জানিয়ে ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামীর রাজনীতি হবে শুদ্ধতার,মুক্তিযুদ্ধের চেতনা আর বিজ্ঞানসম্মত।
আন্দোলনের নামে বিএনপির সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেয়া- কোন শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।



























