চট্টগ্রাম পোর্ট ও মাতারবাড়ির কাছে করমুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৮:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মত চট্টগ্রাম পোর্ট ও মাতারবাড়ির কাছে ৬০০ একরের করমুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
সচিবালয়ে সকালে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট অ্যান্ড ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও সাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিইআইজেডের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, বহুমুখী পণ্যের ক্রয়-বিক্রয় এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। এদিকে, রাশিয়া থেকে ৩০ হাজার ও সৌদিআরব থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকায় এলএনজি আমদানি বন্ধ হয়ে গেছে, জটিল প্রক্রিয়ায় বিভিন্ন স্পট মার্কেট থেকে এলএনজি কেনার কথা জানান নাসিমুল গনি।























