ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৮২৬ বার পড়া হয়েছে
ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রথমে ৬ থেকে ১০টি উপজেলার ১টি করে ইউনিয়নে এই স্ক্রিনিং কার্যক্রম পাইলট আকারে চালু করা হবে। সচিবালয়ে স্বাস্থ্যখাত সম্পর্কিত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্ক্রিনিং কার্যক্রম সফল হলে সারাদেশে চালু করা হবে। যাতে স্বাস্থ্য সুবিধা তৃণমূলে ভালোভাবে পৌঁছে দেয়া যায়। এছাড়া ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য মেডিকেল কিট বক্স এর ব্যবস্থা করা হবে, যার ভেতর রক্ত, ইউরিন ও ডায়েবেটিস পরীক্ষা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার জন্য প্রত্যেকটি হাসপাতালতে একজন নারী ফিজিওথেরাপিস্ট ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট পদ থাকবে।


























