গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১১ দলের স্মারকলিপি
পটুয়াখালী প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার সকালে শহরের সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে গ্যাস সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পুনর্বিবেচনা, ভুতুড়ে বিল বন্ধ এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
























