চট্টগ্রামে ইয়াবার চালান জব্দ, আটক ৬
মৃন্ময় বিশ্বাস, চট্টগ্রাম
- আপডেট সময় : ০৩:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ ৬ মাদক চোরাচালানকারীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানায়, কক্সবাজারের রামু থেকে চট্টগ্রাম মহানগরীর দিকে ইয়াবার চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে পটিয়া সরকারি কলেজ মসজিদের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ৫টি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়। পরে তাদের মোটরসাইকেলের বক্সে বিশেষ কৌশলে রাখা ব্যাগ থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।





















