০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, ভিসা আবেদন শুরু

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে ওমান। দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ)-এর আল ধাহিরাহ শাখা অনুমোদিত শ্রমিক নিয়োগ কর্মসূচির আওতায় এ আবেদন গ্রহণ করছে।

বৃহস্পতিবার ওমানের সংবাদমাধ্যম ওমান ডেইলি অবজারভার জানায়, ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দেশটির নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসা সংগ্রহের সুযোগ পাবেন। প্রতিটি কৃষি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন পর্যন্ত বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে এ আবেদন প্রক্রিয়া শুধু ওএএ’র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত। আবেদন করতে হলে সদস্যদের বার্ষিক ২৫ ওমানি রিয়াল ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সঙ্গে কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরমের কপি জমা দিতে হবে। ওই ফরমে চাষ করা ফসল ও জমির বিস্তারিত তথ্য উল্লেখ থাকতে হবে।

ওএএ জানিয়েছে, আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফায় অবস্থিত সংস্থার কার্যালয়ে আবেদন জমা নেওয়া হবে। অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তা গ্রহণ করা হবে না।

এদিকে, ওমান সরকার অনুমোদিত পাঁচ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিকের কোটা দেশজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য নির্ধারিত করা হয়েছে। এই কোটা বিভিন্ন অঞ্চলের কৃষি সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান, ভিসা আবেদন শুরু

আপডেট সময় : ০৫:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬