গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৮১৬ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ও সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জে করোনা উপসর্গে ডায়াবেটিক সমিতির এক নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জরিনা বেগম মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিকে আক্রান্ত জরিনা সম্প্রতি শ্বাসকষ্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হন।
সাতক্ষীরার তালায় করোনা উপসর্গ নিয়ে আব্দুস সালাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের বারুইহাটি গ্রামের সীরাত আলী মোড়লের ছেলে। গেল রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনেরা জানান, গত ৪/৫ দিন ধরে তিনি জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় ভুগছিলেন।


























