০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

গাবখান নদীর ভাঙনে হুমকিতে অর্ধশত পরিবার

বরকত হোসেন মৃধা, ঝালকাঠি
  • আপডেট সময় : ০৫:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির গাবখান নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে নদীতীরবর্তী অর্ধশতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে পৌর শহরের গাবখান ব্রিজের উত্তর পাশে কেফাইতনগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গাবখান নদীর ভাঙন অব্যাহত রয়েছে। নদীর তীর থেকে পার্শ্ববর্তী নগর খাল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এরই মধ্যে নদীতীরবর্তী অর্ধশতাধিক পরিবার ও মৌলভী বাড়ি জামে মসজিদ ঝুঁকির মধ্যে রয়েছে।

তাদের দাবি, প্রতিদিনই নদীর পাড় ভেঙে বসতভিটার দিকে এগিয়ে আসছে পানি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ঘরবাড়ি ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে। এতে বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা হাফেজ মো. কাওছার, সাবেক কাউন্সিলর মো. শাহ আলম খান ফারসু এবং মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাসউদুর রহমান।

বক্তারা বলেন, দীর্ঘদিনের নদীভাঙনে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অনেক পরিবার তাদের বসতভিটা হারাতে পারেন।

এ সময় গাবখান নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। একই সঙ্গে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারের সহযোগিতা কামনা করেন স্থানীয়রা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাবখান নদীর ভাঙনে হুমকিতে অর্ধশত পরিবার

আপডেট সময় : ০৫:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬