গাজীপুরের চন্দ্রা ও চান্দোনা চৌরাস্তা এলাকায় বেড়েছে যানবাহনের চাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গাজীপুরের চন্দ্রা ও চান্দোনা চৌরাস্তা এলাকায় সকাল থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে মহাসড়কে ধীরগতি তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও যানজট পরিস্থিতি তৈরি হয়নি।
চন্দ্রা ত্রিমোড় ও পল্লী বিদ্যুৎ এলাকায় উত্তরবঙ্গমুখী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপে সড়কে থেমে থেমে চলাচল করছে যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিচ্ছিন্নভাবে আজও কর্মস্থল ছাড়ছেন গাজীপুরের ঘরমুখো মানুষ। আগামীকাল ২৫ ও ২৬ তারিখ দুই ধাপে পোশাক কারখানায় ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর ট্রাফিক পুলিশ।
























