কুষ্টিয়ায় জনপ্রতিনিধিরা শুধু নিজস্ব লোকজনকে সাহায্য করছে বলে অভিযোগ
- আপডেট সময় : ০৬:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
করোনাকালে কুষ্টিয়ায় জনপ্রতিনিধিরা শুধু নিজস্ব লোকজনকে সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কষ্টে দিন কাটাচ্ছে এ জেলার কর্মহীন মানুষ। কয়েক দফায় প্রায় ৩০ হাজার মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তবে, এখনও সাহায্যের কোনো কিছুই পায়নি এমন লোকের সংখ্যাই বেশী।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কুষ্টিয়ায় কর্মহীন মানুষকে খাদ্য ও নগদ টাকা সহায়তা দেয়া হচ্ছে। তবে, মুখ চিনে চিনে তালিকা করায় অনেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বাদ পড়াদেরও ত্রাণ সহায়তায় আনার দাবি জানিয়েছে নিম্নআয়ের মানুষ।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জনপ্রতিনিধিরা।
কর্মহীন মানুষের জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে জেলার ৪০ ভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে নজরদারি বাড়াতে হবে বলে মনে করে সচেতন মহল।














