কাপ্তাই হ্রদে আজ থেকে তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
রাঙামাটিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে আজ থেকে তিন মাসের জন্য মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাত করণ বন্ধ হয়েছে।
হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি এবং সংরক্ষণ করার লক্ষে জেলা প্রশাসক তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। একই সময়ে হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে নির্দেশে বলা হয়। এদিকে, মাছ শিকার বন্ধকালীন নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে, যাতে তারা এ সময়টিতে জীবিকা নির্বাহ করতে পারেন।
























